মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে তিতুমীর কলেজ ছাত্রলীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাদিজা ইসলাম
সরকারি তিতুমীর কলেজ>

ভয়াবহ বন্যায় চরম ভোগান্তিতে সিলেটবাসী। বন্যায় প্রায় ৯০ ভাগ মানুষ গৃহহীন। আশ্রয়কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি, খাদ্য, শুকনো খাবার, প্রয়োজনাদি ওষুধ পত্র। বানভাসিদের কাছে ত্রাণ বিতরণ করেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার শালনা ইউনিয়নে আটগা গ্রামের উদ্দেশ্যে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ ট্রাক ভর্তি খাদ্য সামগ্রী নিয়ে যায়। শুক্রবার (২৪ জুন) বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, আমাদের উদ্দেশ্য যেসব জায়গায় এখনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি সেসব জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া। দীর্ঘ এক সপ্তাহ যাবত তিতুমীর কলেজ পরিবার থেকে যে অর্থ কালেকশন হয় তাতে প্রাশ ৬০০-৬৫০ পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পেরেছি। পরিবারগুলোর মধ্যে পানি, স্যালাইন, শুকনো খাবার, মোমবাতিসহ ১১টি পণ্যের প্যাকেটজাত করেছি।

তিনি আরও জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশে বিভিন্ন দুর্যোগে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ মানুষের পাশে ছিল। কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ ছাত্রলীগ প্রত্যেকটি ইউনিট বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে। আমরা কলেজে বুথ বসিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাজ থেকে সহায়তা তুলেছি। আমাদের দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে এই কাজে অংশ নিয়েছে।

দেশের সকল স্তরের মানুষ কে সিলেট বাসীদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন তিতুমীর কলেজ ছাত্রলীগ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ