বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

ঈদুল আজহা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রির প্রথম দিন বাসের কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ নেই বলেলই চলে।

যারা টিকিট কাটতে আসেন তাদের অধিকাংশই ৭ জুলাইয়ের টিকিট সংগ্রহ করছে। বাস কাউন্টারের লোকদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

শুক্রবার সকালে রাজধানীর গাবতলী, কলাবাগান, ফকিরাপুল, আরামবাগ ও সায়েদাবাদ বাস কাউন্টার ঘুরে দেখা যায়, অগ্রিম টিকিট বিক্রি করা হলেও কাউন্টারগুলোতে তেমন চাপ নেই। টিকিটের জন্য লম্বা লাইনে অপেক্ষা করেও থাকতে হচ্ছে না যাত্রীদের।

অগ্রিম টিকিট বিক্রির পূর্বঘোষণা থাকলেও বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করে বলেন, আজ অগ্রিম টিকিট দেওয়া হবে সেটা তারা জানতেন না। তা ছাড়া চাহিদা অনুযায়ী টিকিট না পাওয়ারও অভিযোগ ছিল তাদের।

হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন বলেন, অগ্রিম টিকিট বিক্রির চাপ নেই। যারাই টিকিট কাটতে আসছেন সবারই টিকিটের চাহিদা ৭ তারিখ রাতের। ৭ তারিখ রাতে প্রতিটি গন্তব্যে হয়তো ৪টা করে গাড়ি যাবে। তাহলে সবাইকে তো আমরা ৭ তারিখ রাতের টিকিট দিতে পারব না। এ ছাড়া অন্যান্য দিনের কোন টিকিট বিক্রি হচ্ছে না। তা ছাড়া বন্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব মিলে মানুষের বাড়ি যাওয়ার প্রতি আগ্রহও কম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ