বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের বাসযোগ্য শহরের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)।

এ তালিকার শেষ দিক থেকে সাত নম্বরে রয়েছে ঢাকা। এক বছরে স্কোরের সামান্য উন্নতি হয়েছে প্রাচীন এ শহরের।

বিভিন্ন দেশের শহরের ওপর জরিপ চালিয়ে বৃহস্পতিবার (২৩ জুন) ১৭৩টি শহরের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ইআইইউ। এতে দেখা যায়, গত বছরের তুলনায় বাসযোগ্য শহরের তালিকায় ৩ ধাপ এগিয়েছে ঢাকা।

গত বছর বিশ্বের ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ১৩৭তম, স্কোর ছিল ১০০’র মধ্যে ৩৩ দশমিক ৫। এবার ১৭৩ শহরের তালিকায় এ শহরের অবস্থান ১৬৬তম। এবারের স্কোর ৩৯ দশমিক ২।

কোন শহর কতটা বাসযোগ্য তা বোঝার জন্য স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো— এই পাঁচ মানদণ্ডে বিচার করে ইআইইউ।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাসযোগ্য শহরের তালিকায় ৯৯ দশমিক ১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা। ডেনমার্কের কোপেনহেগেনকে পেছনে ফেলে অস্ট্রিয়ার রাজধানী শীর্ষ স্থানটি দখল করেছে। স্বাস্থ্যসেবা খাতের উচ্চ স্কোরের কারণেই শীর্ষস্থান দখলে সক্ষম হয়েছে শহরটি।

যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ এবং কানাডার ক্যালগারি। তার পরের অবস্থানটি কানাডার আরেক শহর ভ্যাংকুভারের। শীর্ষ দশের মধ্যে ছয়টির অবস্থানই এবার ইউরোপের দখলে। কানাডার শহরগুলোও নিজেদের অবস্থানের উন্নতি ঘটিয়েছে।

বিপরীতে, ১৭৩টি দেশের মধ্যে সবচেয়ে নিচে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক, শহরটির স্কোর এবার ৩০ দশমিক ৭। ৩২ দশমিক ২ স্কোর নিয়ে নাইজেরিয়ার লাগোস তালিকার ১৭১তম এবং ৩৪ দশমিক ২ স্কোরে লিবিয়ার ত্রিপোলি ১৭০তম অবস্থানে আছে। আলজেরিয়ার আলজিয়ার্স, পাকিস্তানের করাচি, পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরসবির পরই ১৬৬ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ