বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন বিচারপতিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে আপিল বিভাগের রেজিস্ট্রার ও সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পদ্মা সেতুর ‍উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে সেতু কর্তৃপক্ষ আমন্ত্রণপত্র পাঠিয়েছে। অনুষ্ঠানে তারা কীভাবে যাবেন, আজ এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।

আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্ববৃহৎ এ সেতু উদ্বোধন করবেন। সেতু উদ্বোধন উপলক্ষ্যে মুন্সিগঞ্জের মাওয়া-জাজিরা প্রান্তে একটি জনসভা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ