মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

নতুন অ্যাপ উদ্বোধন করতে যাচ্ছে রেলওয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘রেলসেবা’ নামে একটি নতুন মোবাইল অ্যাপের উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (২১ জুন) রেলপথ মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, রেলসেবা নামে নতুন একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। অ্যাপটিতে ট্রেনের টিকিট, ভাড়া, গন্তব্যসহ নানা ফিচার যুক্ত করা হচ্ছে। অ্যাপটি তৈরি করেছে ‘সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’।

শরিফুল আলম বলেন, আগামী বুধবার (২২ জুন) দুপুরে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন রেল ভবনে মোবাইল অ্যাপসটির উদ্বোধন করবেন। এসময় তিনি আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে রেলওয়ের টিকিট বিক্রির কার্যক্রম নিয়েও কথা বলবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ