বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

আল্লামা বোখারীর ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম পূর্ব জেলার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার পরিচালক ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ইত্তেহাদের সাধারণ সম্পাদক আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সভাপতি মুহাম্মাদ মারফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরিফুল ইসলাম।

শোকবার্তায় যৌথ বিবৃতিতে তারা বলেন, বোখারী সাহেব হাজারো ছাত্র-শিক্ষকের শিক্ষক ছিলেন। হযরতের ইন্তেকালে আমরা শোকাহত। জীবনের ৫০ বছর তিনি হাদীসের খিদমত করেন। তিনি তাহাভি, তিরমিজি ও বোখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন।

তারা আরও বলেন, জাতি একজন মুরব্বি, আপোষহীন সিপাহসালার ও হাদীস বিশেষজ্ঞ হারালো। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও ছাত্র-শীষ্য'র প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম শহরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

এর আগে রোববার বাদ মাগরিব হঠাৎ শ্বাস কষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন মুফতি আব্দুল হালীম বোখারী। পরে মরহুম কে জামিয়া পটিয়াতে নিয়ে আসেন। আর রাত ১০টায় মরহুমের জানাযার নামাজ এর সময় নির্ধারিত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ