বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

আল্লামা বোখারীর ইন্তেকালে আলনূর কালচারাল সেন্টার কাতারের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্ষীয়ান আলেমেদ্বীন, আল জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা আব্দুল হালীম বোখারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আল-নূর কালচারাল সেন্টার কাতার-এর মহাপরিচালক প্রকৌশলী শোয়েব কাসেম ও নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর।

আজ মঙ্গলবার গণমাধ্যমকে এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, আল্লামা আব্দুল হালীম বোখারী রহ. একজন দূরদৃষ্টিসম্পন্ন, প্রজ্ঞাবান আলেমে দ্বীন ছিলেন। আমৃত্যু তিনি দেশ, জাতি ও ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। মেধা, শ্রম, কর্মচিন্তা আর সৃষ্টিশীলতায় তিনি ছিলেন অতুলনীয়। দায়িত্ববোধ, গভীর জীবন দর্শন ও উম্মাহর প্রতি তাঁর দায়বদ্ধতা ছিল অবিস্মরণীয়।

নেতৃদ্বয় বলেন, আল্লামা বোখারী রহ. দ্বীনি দাওয়াতি কাজে যখন কাতার সফরে এসেছিলেন। তাঁকে কাছে থেকে দেখার এবং তাঁর খেদমত করার সুযোগ হয়েছে। আমরা তাঁর পরম স্নেহ, মমতায় সিক্ত হয়েছি। আজ সেই স্মৃতিগুলিই খুব বেশি মনে পড়ছে। উম্মাহর এই দুর্দিনে যখন তাঁর মত প্রাজ্ঞ আলেমের ভীষণ প্রয়োজন ছিল, তখন তাঁর ইন্তেকাল আমাদের জন্য বড়ই বেদনার। কিন্তু আল্লাহর ফায়সালা সবাইকে মেনে নিতেই হবে।

শোকবার্তায় তারা বলেন, বর্ষীয়ান আলেমে দ্বীন আল্লামা আব্দুল হালীম বোখারীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, ছাত্র এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ