বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

আল্লামা বুখারীর ইন্তেকালে জাতীয় মসজিদ চত্বরে জাতীয় ইমাম পরিষদের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ঐতিহ্যবাহী দ্বীনি মারকায আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক, আমাদের অন্যতম রাহনুমা আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

হযরতের রূহের মাগফেরাত কামনায় আজ ২১ জুন মঙ্গলবার দুপুরে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়ার উদ্যোগে খুলনায় ও সেক্রেটারী মুফতি আ ফ ম আকরাম হুসাইনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের পৃথক পৃথক দুটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

খুলনায় দোয়া পূর্বে মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া বলেন, আল্লামা আব্দুল হালিম বুখারী এ জাতির একজন নির্ভীক সাহসী রাহবার ছিলেন। হক ও হক্কানিয়্যাতের অতন্দ্র প্রহরী ছিলেন। সহীহ বুখারীর পাশাপাশি ইলমে হাদীসের একজন বিজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন। তার শূন্যস্থান পূরণীয় নয়।

ঢাকাস্থ মাহফিলে মুনাজাত পরিচালনা করেন, হযরত হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদরাসা ঢাকার সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাজেদুর রহমান ফয়েজী।

দোয়াপূর্ব আলোচনায় মুফতি আ ফ ম আকরাম হুসাইন বলেন, আল্লামা আব্দুল হালীম বোখারী ছিলেন বাংলাদেশের ইলমী জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। গভীর জ্ঞান সম্পন্ন একজন পণ্ডিত আলেম।

তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ছিলেন। ২০০৮ সাল থেকে আমৃত্যু আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব ছিলেন তিনি। তার মৃত্যুতে জাতি একজন রাহবারকে হারালো।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি আমানুল্লাহ বসন্তপুরী, মুফতি জাকির বিল্লাহ ও মুফতি রফিকুল ইসলাম বিন্নুরী ও হাফেজ আব্দুল আলীম প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ