বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

আল্লামা আবদুল হালিম বোখারীর ইন্তেকালে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদীস ও মুহতামিম, দেশবরেণ্য আলেম আল্লামা আব্দুল হালিম বোখারীর ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, আল্লামা আব্দুল হালিম বোখারী একজন প্রাজ্ঞ হাদীস বিশারদ ও বিজ্ঞ আলেমেদ্বীন ছিলেন। ইলমী ও বিনয়াবনত সদাচরণ ও কথাবার্তায় তিনি সবাইকে খুব সহজেই মুগ্ধ করতে পারতেন। আদর্শবান মানুষ গড়ার লক্ষ্যে তিনি আজীবন দরস-তাদরিসের কাজ আঞ্জাম দিয়েছেন। আজ তাঁর মৃত্যুতে শিক্ষার্থীরা একজন পথপ্রদর্শক, আদর্শ শিক্ষককে হারালো, আমরা একজন মহৎপ্রাণ আলেমকে হারালাম।

মঙ্গলবার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, তিনি দরস-তাদরিসের পাশাপাশি ঈমান-আক্বীদা সংরক্ষণ, ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় গুরুত্বপূর্ণ ও আপসহীন ভূমিকা রেখেছেন। তাঁকে হারিয়ে কওমি অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ তাআলার দরবারে দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দীনী খেদমতকে কবুল করুন এবং মাগফিরাতের সাথে তাঁকে জান্নাত নসিব করুন।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাআলা তাঁর সন্তান-সন্তুতি, পরিবারবর্গ, ছাত্র-শাগরেদ, ভক্ত-অনুরক্তদের শোক সইবার ও ধৈর্যধারণের তাওফিক দান করুন।

উল্লেখ, চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদীস ও মুহতামিম দেশবরেণ্য আলেম আল্লামা আব্দুল হালিম বোখারী মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় চট্টগ্রামের সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ছিলেন। ২০০৮ সাল থেকে আমৃত্যু আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব ছিলেন তিনি।

২০১৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের স্বীকৃতি প্রদানের নিমিত্তে আল হাইআতুল উলয়া গঠিত হলে তিনি এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন। এছাড়াও তিনি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজারি কমিটির সভাপতি, ইসলামি সম্মেলন সংস্থা বাংলাদেশ ও বাংলাদেশ তাহফিজুল কুরআন সংস্থার সভাপতি এবং জামিয়া পটিয়ার মুখপাত্র মাসিক আত-তাওহীদের প্রধান সম্পাদক ছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ