শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুন) সকালের এই ঘটনায় মোহাম্মদ সেলিম নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি বালুখালী ২ নং ক্যাম্পে বসবাসকারী আবদুল শুক্কুরের ছেলে।

গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেন রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক। তিনি বলেন, গুলি বিনিময় হয়েছে আরসা ও মুন্না নামে রোহিঙ্গাদের দুটি গ্রুপের মধ্যে। নিহত সেলিম আরসা গ্রুপের সদস্য।

মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি নিয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এছাড়া তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত উদঘাটন করা হবে। এদিকে, গোলাগুলিতে নিহত যুবকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ