সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মক্কায় খলিফা উসমান যুগের শিলালিপি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৪১৯ বছরের পুরনো ইসলামি শিলালিপি আবিষ্কার করেছে সৌদি আরব। ধারণা করা হচ্ছে শিলালিপিটি খলিফায়ে রাশিদুনের একজন এবং ইসলামের তৃতীয় খলিফা উসমান বিন আফফানের সময়কার।

গতকাল (সোমবার) সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, পবিত্র নগরী মক্কায় শিলালিপিটি পাওয়া যায়।

গালফ নিউজ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষ জানিয়েছে, আবিষ্কৃত এই ইসলামী শিলালিপিটি ২৪ হিজরী সনের।

মক্কার ওলায়া প্রাসাদের সীমানার মধ্যে পুরাকীর্তি ও ঐতিহ্যের প্রতি আগ্রহী একদল লোকের মাধ্যমে এটি আবিষ্কৃত হয়েছে। এর মাধ্যমে ইসলামের ইতিহাসের শুরুর দিকের বড় ঘটনা ও তথ্য উঠে আসবে।

১৪১৯ বছরের পুরনো এই ইসলামী শিলালিপিকে সাম্প্রতিককালের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২৩ হিজরীতে ইয়ানবু আল নাখলে সালামাহ শিলালিপি এবং আল উলা গভর্নরেটের (২৪ হিজরী) জুহাইর শিলালিপির পর এটি তৃতীয় প্রাচীনতম শিলা নথি।

সৌদির হেরিটেজ অথরিটির সুরক্ষা বিভাগের পরিচালক ড. নায়েফ আল কানৌর পরিচালিত প্রত্নতাত্ত্বিক অধ্যয়নের মাধ্যমে ইসলামী এই শিলালিপির পাঠোদ্ধার করা হয়েছে।

বলা হচ্ছে, শিলালিপির প্রথম লাইনে পরিচয় (জুহাইর) প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আমি জুহাইর সৃষ্টিকর্তার ওপরে বিশ্বাস করি এবং একটি সময় লিখছি - হিজরী ২৪ সালে আমর বিন আফফান।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ