বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ট্রেনে আগুন লেগে বন্ধ থাকার প্রায় পাঁচ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১১ জুন) বিকেল ৫টার দিকে আগুনে পুড়ে যাওয়া বগিগুলো সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করা হয়।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগা বগিগুলো বিকাল সাড়ে চারটার দিকে সরানো হলে পাঁচটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, ট্রেনটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। হঠাৎ ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ট্রেনের এসি কেবিনসহ ৩টি কেবিন আগুনে পুড়ে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেয়ায় কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডের ঘটনার এক ঘণ্টা পর পুড়ে যাওয়া ৩টি বগি রেখে ট্রেন সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।

যাত্রীরা নিরাপদে আছেন বলে জানান সহকারী স্টেশন মাস্টার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ