আওয়ার ইসলাম ডেস্ক: মহান আল্লাহ তাঁর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা দিয়েছেন মানুষকে। আর মানুষের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, মুহাম্মদ (সা.)-কে। যার মর্যাদাকে তিনি নবী-রাসুলদের মার্যাদারও ঊর্ধ্বে স্থান দিয়েছেন। মহান আল্লাহ বলেন, ‘হে নবী, আমি আপনার মর্যাদাকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি।’ (সুরা ইনশিরাহ, আয়াত : ৪)
তাফসিরবিদরা বলেন, যে নবী (সা.) মহান আল্লাহর দরবারে আবেদন করেছেন, হে আল্লাহ, আপনি বলেছেন, আপনি আমাকে সব নবীর ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন। অথচ আপনি ইবরাহিম (আ.)-কে আপনার বন্ধু খেতাবে ভূষিত করেছেন। এর থেকে বড় মর্যাদা আর কী হতে পারে?
আপনি তুর পাহাড়ে মুসা (আ.)-কে আপনার সঙ্গে কথা বলার যে বিরল সম্মান দিয়েছেন। এর থেকে আমার স্বতন্ত্র মর্যাদা কিভাবে হতে পারে? এবং দাউদ (আ.) সুমধুর কণ্ঠে পাহাড়কে অনুগত করে দিয়েছেন। তিনি যখন আপনার তাসবিহ পাঠ করত, তখন আকাশের পাখিরা সেখানে সমবেত হয়ে যেত। তাঁর সুমধুর সুরে সুর মিলিয়ে পাহাড়গুলো তাসবিহ পাঠ করত।
আর সবশেষে ঈসা (আ.)-কে এত বড় সম্মান দিয়েছেন, যখন তিনি শত বছরের পুরনো কোনো কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেন, ‘কুম বিইজনিল্লাহ’ (আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও) সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়িয়ে যেত। এই মর্যাদার মধ্যে আমার আলাদা কী মর্যাদা হতে পারে?
হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, হে আমার হাবিব, আপনাকে যে মর্যাদা দিয়েছি, অন্য কোনো নবীকে সেই মর্যাদা দিইনি। আরশ থেকে শুরু করে, কোরআনের পাতায় পাতায় যেখানে আমার নাম উচ্চারণ করিয়েছি, সেখানে আপনার নামও উচ্চারণ করিয়েছি। (ইবনে কাসির)
মানুষ শপথ করে আল্লাহর নামে। আল্লাহ শপথ করেন কার নামে? আল্লাহ শপথ করেছেন তাঁর নবীর নামে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, (হে আমার হাবিব,) আপনার (পবিত্র) জীবনের কসম! নিশ্চয়ই তারা তাদের নেশায় ঘুরপাক খাচ্ছিল। ’ (সুরা হিজর, আয়াত : ৭২)
শুধু তা-ই নয়, যেই ভূমিতে জন্ম নিয়েছিলেন প্রিয় নবী (সা.)। তাঁর সম্মানার্থে সেই ভূমির কসম করেছেন, মহান আল্লাহ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আমি শপথ করছি এই নগরীর, আর আপনি এই নগরীরই অধিকারী। (সুরা বালাদ, আয়াত : ১-২)। কারণ তিনি ছিলেন সেই পবিত্র শহরের বাসিন্দা ও নাগরিক।
মহান আল্লাহ তাঁর হাবিবকে কতটা সম্মান দিয়েছেন, তা বোঝার জন্য এই একটি আয়াতই যথেষ্ট। ইরশাদ হয়েছে, ‘স্মরণ করো, যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছিলেন, তোমাদের কিতাব ও হিকমত যা কিছু দিয়েছি, অতঃপর তোমাদের কাছে যা আছে তার প্রত্যয়নকারী রূপে যখন তোমাদের কাছে একজন রাসুল আসবে তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। ’ (সুরা আল ইমরান, আয়াত : ৮১)
ওই আয়াতে মহান আল্লাহ নবীদের হুকুম ক