শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

দুই ধর্ষ*ককে আগু*নে পোড়া*লো গ্রামবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্ষণে অভিযুক্ত দুই তরুণকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের গুমলায়। বিক্ষুব্ধ গ্রামবাসী ওই দুই তরুণের গায়ে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ সূত্রে খবর অনুযায়ী, দুই অভিযুক্তের মধ্যে সুনীল ওরাও নামে একজনের মৃত্যু হয়েছে। অপর তরুণ আশিস কুমার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

স্থানীয় সূত্র বলছে, মায়ের সঙ্গে একটি কাজে বেরিয়েছিলেন এক তরুণী। তাদের পথ আটকান সুনীল এবং আশিস। তারপর ওই তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।

এই খবর প্রকাশ হতেই গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার রাতে বাইকে করে আসা ওই দুই অভিযুক্ত তরুণকে আটক করে গ্রামবাসী।

তাদেরকে বেধড়ক মারধরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। দুই তরুণকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, এমন খবর পৌঁছায় স্থানীয় থানায়। এরপরেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

কিন্তু পুলিশ আসতে আসতেই এক অভিযুক্তের পুরো শরীর জ্বলে গিয়েছিল। অন্যজনকে কোনও রকমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শরীরের বেশির ভাগ অংশই ঝলসে গেছে বলে জানিয়েছে পুলিশ। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ