শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

মুসলিমবিরোধী পোস্ট দেয়ায় বিজেপির স্থানীয় নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নূপুরকাণ্ডের তোলপাড় ভারত ও মুসলিম বিশ্ব। তার ওপর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আরেক যুব নেতা মুসলিম বিরোধী পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এর দায়ে কানপুর শহরের পুলিশ বিজেপির ওই যুবনেতা শ্রীবাস্তবকে গ্রেপ্তার করেছে। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, গত সপ্তাহে নূপুর শর্মা ও নবীন জিন্দাল আলাদাভাবে মহানবী সা. কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার ফলে প্রচণ্ড কূটনৈতিক চাপে রয়েছে ভারত। কিন্তু শ্রীবাস্তব এর মধ্যেই মুসলিম বিরোধী মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সিনিয়র পুলিশ কর্মকর্তা প্রশান্ত কুমার বলেছেন, মুসলিমদের বিরুদ্ধে জ্বালাময়ী মন্তব্যের জন্য স্থানীয় একজন রাজনীতিককে আমরা গ্রেপ্তার করেছি। একই সঙ্গে কানপুরে উত্তেজনা সৃষ্টির পর কমপক্ষে ৫০ জনকে নিরাপদ হেফাজতে নেয়া হয়েছে। তবে এ বিষয়ে শ্রীবাস্তব বা তার আইনজীবীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ