শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকার জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (৮ জুন) ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। এরপর ঘটনাস্থলে ৬টি ইউনিট গিয়ে সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান।

তিনি বলেন, মাদারবাড়ির জুতার কারখানায় আগুন লাগার খবর ভোর ৫টা ৪৫ মিনিটে পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল সাতটা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। জুতার কারখানায় জুতা তৈরির সরঞ্জাম থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

তিনি আরও বলেন, জুতার কারখানাগুলোর চারদিকে দেয়াল দিয়ে ওপরে টিনশেড দেওয়া হয়েছে। আগুন লাগার পরে নিয়ন্ত্রণে টিন খুলে ভেতরে পানি দেওয়া হয়। আগুনে ছোট ছয়টি জুতার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক জানাতে পারেননি তিনি। তিনি বলেন, তদন্ত শেষে এ বিষয়ে বলা যাবে।

এর আগে, গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ