সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গার্মেন্টস শিল্পের সংকট নিরসনে সরকারের দৃশ্যমান উদ্যোগ দাবি আল্লামা ইকবালের জীবন ও চিন্তার বর্ণাঢ্য অধ্যায় রাশি বিশ্বাস করার বিষয়ে ইসলামের বিধান ১৯ ডিসেম্বর ঢাকায় ইসলামী ঐক্যজোটের জাতীয় কনভেনশন মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল পশ্চিমা নারীবাদের প্রভাব থেকে প্রজন্মকে রক্ষায় আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের চিকিৎসায় বিদেশে ডলার ব্যয়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক  ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়ার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বৃষ্টিতে দুর্ভোগে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

ইরানে ট্রেন দুর্ঘটনায় ১৭ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরানের পূর্বাঞ্চলে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। ৩৪৮ যাত্রী নিয়ে তাবাস থেকে ৫০ কিলোমিটার দূরের এলাকা মাশহাদ ও ইয়াজদ শহরের মাঝামাঝি এই দুর্ঘটনা ঘটে।

জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মীরা জানিয়েছেন, একটি খননকারী যন্ত্রের সাথে সংঘর্ষ হলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়।
তারা জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আহতদের মধ্যে অনেকের অবস্থাই এখনও সঙ্কটজনক।

তাবাসের গভর্নর আলি আকবার রাহিমি জানিয়েছেন, সাতটা বগির মধ্যে ট্রেনটির চারটি বগিই লাইনচ্যুত হয়েছে। ১০ অ্যাম্বুলেন্স ও তিনটি হেলিকপ্টার নিয়ে দুর্ঘটনা স্থানে উদ্ধার অভিযান শুরু করে ইরানের জরুরি সেবাদাতারা। সূত্র: বিবিসি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ