শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাম-ডান সবাইকে এক করে গণ-আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারব্যবস্থা ফিরিয়ে আনা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের পদত্যাগের মাধ্যমে সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিও জানান তিনি।

শুক্রবার (৩ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনে জনগণের ভোটাধিকার আদায় করতে চান তারা।

বর্তমান সরকারের অধীন আর কোনো নির্বাচন করতে দেয়া হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। অবশ্যই আওয়ামী লীগকে সরিয়ে দিতে হবে। আমরা যে ঐক্য প্রক্রিয়া শুরু করেছি, তা সফল করব। দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে এসে বলব, সরকার আমাদের বুকের ওপর চেপে বসে আসে। তাদের থেকে মুক্তি পাচ্ছি না।’

মির্জা ফখরুল আরও বলেন, সরকারের মদতেই দিন দিন বাড়ছে নিত্যপণ্যের দাম। মন্ত্রী নিজেই স্বীকার করেছেন সিন্ডিকেট দাম বাড়াচ্ছে। তো আপনি আছেন কেন? দ্রব্যমূল্য বৃদ্ধিতে শুধু সরকারের কারসাজি নয়, সরকার সরাসরিই এর সঙ্গে সম্পৃক্ত।’

বর্তমান সরকারের অনিয়ম ও ব্যর্থতার অভিযোগ তুলে এর জবাব দিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ