শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ-দ্বীন হাসপাতালকে শোকজ, ৭২ ঘণ্টার মধ্যে জবাবের নির্দেশ ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ছেলের হাতে প্রাণ গেলো বাবার, মা হাসপাতালে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরের মণিপুরি মুসলিম অধ্যষিত কেওয়ালীঘাট গ্রামে ছেলের রডের আঘাতে বাবা নিহত, মা আহত হয়েছে। গতকাল ২৯ মে (রবিবার) রাত এগারোটায় এ ঘটনা ঘটে।

নিহত ওই বাবার নাম আব্দুল গুফুর (বারে) গুরুতর জখম হয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রেফার করলে মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাবার মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় মাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত নিহত আব্দুল গুফুর (বারে) ছেলে মোঃ জহিরুল ইসলাম পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে ছেলে জহির মিয়া তার বাবা ও মাকে শাবল (খুন্তি) দিয়ে আঘাত করলে বাবা আব্দুল গফুরের মাথায় লেগে মাথা ফেটে যায় ও মা গুরুতর আহত হন। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। পলাতক ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, মোঃ জহিরুল ইসলাম মানসিক রোগে ভুগছিন ও মনোরোগ বিশেষজ্ঞের চিকিৎসাধীন দীর্ঘদিন ধরে রিহ্যাবে ছিলেন। তিনি কখনো কখনো অতিরিক্ত উত্তেজিত ও ক্রুদ্ধ আচরণ করে চিৎকার-চেঁচামেচি, জিনিসপত্র আছাড় মেরে ভেঙে ফেলা, আশপাশের মানুষ ও পরিবারের সদস্যদের শারীরিকভাবে আঘাত করার ঘটনা আগে ঘটে৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ