সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ঐতিহাসিক ইস্তাম্বুল বিজয়ের ৫৬৯তম বার্ষিকী আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৪৫৩ সালের এই দিনে অর্থাৎ ২৯ মে ওসমানিয়া সুলতান দ্বিতীয় মোহাম্মদ বাইজেন্টাইন (রোম) সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল (বর্তমানে ইস্তাম্বুল) জয় করেন। আর এর মাধ্যমেই বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন বা সমাপ্তি সম্পন্ন হয়।

শহরটি অধিকারের পূর্বে এটি ১৪৫৩ সালের ৬ এপ্রিল থেকে ২৯ মে পর্যন্ত অবরোধের সম্মুখীন হয়। এরপর চূড়ান্তভাবে শহরটি ওসমানিয়াদের অধিকারে আসে। তারও পূর্বে ১২০৪ সালে সেলজুক সুলতান আল্প আরসালানও শহরটি জয় করেন, কিন্তু এর দখল ধরে রাখতে পারেননি তিনি।

কনস্টান্টিনোপল বিজয়কে ১৫ শ’ বছরের মতো টিকে থাকা রোমান সাম্রাজ্যের সমাপ্তি হিসেবে চিহ্নিত করা হয়। মূলত এই বিজয়ের ফলে ওসমানিয়া সেনাদের সামনে ইউরোপে অগ্রসর হওয়ার পথে সব বাধাই দূর হয়ে যায়। অন্যদিকে, কনস্টান্টিনোপলের এই পতনই ছিল খ্রিস্টানজগতে বিরাট ধাক্কার মতো।

বিজয়ের পর সুলতান মোহাম্মদ তার রাজধানী এড্রিনোপল থেকে কনস্টান্টিনোপলে স্থানান্তরিত করেন। শহরটি অবরোধের আগে ও পরে শহরের বেশ কিছু গ্রীক ও অগ্রীক বুদ্ধিজীবী পালিয়ে যাযন। তাদের অধিকাংশই ইতালিতে চলে যাযন এবং ইউরোপীয় রেনেসাঁতে সাহায্য করেন।

সেইসাথে বেশ কিছু ইতিহাসবিদ কনস্টান্টিনোপলের বিজয় ও বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনকে মধ্য যুগের সমাপ্তি হিসেবে দেখেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ