মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

পাকিস্তানে ইমরানের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানে রাজনৈতিক সংকট কাটছেই না। সদ্য ক্ষমতাচ্যুত ইমরান খানের পিটিআইয়ের দলের কর্মীদের ওপর পুলিশের হামলার জেরে বুধবার পাঞ্জাবে পিটিআই ঘোষিত মুক্তির পদযাত্রায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে লাহোরের বাটি ও ভাট্টিচৌকে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের মিছিলে পুলিশের গুলি চালানোর ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের কারণে এ উত্তেজনা বৃদ্ধি পায়।

এর আগে পিটিআই চেয়ারম্যান ইমরান খান গতকাল তার সমর্থকদের সত্যিকার স্বাধীনতার জন্য ইসলামাবাদের দিকে পদযাত্রার আহ্বান জানিয়েছিলেন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল পদযাত্রার অনুমতি দেয়া হবে না। এর জবাবে ইমরান খান তরুণদের প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের গুজরানওয়ালা, ফয়সালাবাদে পুলিশের সঙ্গে পিটিআই কর্মীদের সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকজন পিটিআই নেতাকে আটকের খবর পাওয়া গেছে।

এদিকে ইমরান খান পেশোয়ার ছেড়েছেন। খবরে বলা হয়েছে, পেশোয়ার থেকে হেলিকপ্টারে করে খাইবার পাখতুনে চলে গেছেন। তিনি খাইবার পাখতুনে তার সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, খাইবার পাখতুনে ইমরান খানের সমর্থকরা তার হেলিকপ্টার ঘিরে রেখেছে। পরে পিটিআইয়ের টুইটার পেজে একটি ছবি টুইট করা হয়, যেখানে ইমরান খানকে গাড়ি থেকে তার সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ