শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মোবাইল বেশি দেখার কারণে মানসিক সমস্যা বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মোবাইল ও স্ক্রিন বেশি দেখার কারণে মানসিক সমস্যা বেড়ে যাচ্ছে। এটি ব্যয়বহুল চিকিৎসা। পাশাপাশি আত্মহত্যাও এসব কারণে বাড়ছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানীতে একটি হোটেলে আয়োজিত এক সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভালো চিকিৎসা সেবা দিতে গেলে গবেষণা দরকার। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে আছে, তবে অসংক্রামক রোগ বেড়ে গেছে। দূষণও মৃত্যুর বড় কারণ। এর কারণেই নন কমিউনিকেবল রোগগুলো বেড়ে যায়। লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসও এর জন্য দায়ী। মোবাইল ও স্ক্রিন বেশি দেখার কারণে মানসিক সমস্যা বেড়ে যাচ্ছে। এটি ব্যয়বহুল চিকিৎসা। পাশাপাশি আত্মহত্যাও এসব কারণে বাড়ছে। মানসিক স্বাস্থ্য পলিসি কেবিনেটে পাস হয়েছে। যেদেশে স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয়, সে দেশের কাঠামো সুন্দর হয় না।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদের ৩৮টি মেডিক্যাল কলেজ, ৫টি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় রয়েছে। স্বাস্থ্য বিভাগ এগিয়ে গেছে সেইসঙ্গে সমস্যাও বেড়েছে। স্বাস্থ্য সেবায় সংক্রামণ ব্যাধি মোকাবিলায় প্রস্তুত ছিল। আমারা টিবি, কলেরা, ডায়রিয়া নিয়ে কাজ করছি। এসব রোগ এখন নিয়ন্ত্রণে। ভালো স্বাস্থ্য সেবার জন্য প্রয়োজন অবকাঠামো, ওষুধ, স্বাস্থ্যকর্মী। আরো ভালো সেবা দিতে প্রয়োজন গবেষণা। গবেষণার মাধ্যমেই সঠিক নির্দেশনা আসে এবং নীতি ও পরিকল্পনা করতে সহজ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ