শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

টিভি উপস্থাপিকাদের যে নির্দেশ দিল তা*লেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বৃহস্পতিবার জারিকৃত নতুন ডিক্রিতে আফগানিস্তানের বর্তমান শাসক তালেবান টিভিতে কাজ করা সকল নারী কর্মীদের নির্দেশ দিয়েছে, পোগ্রাম করার সময় যেন তারা নেকাব পড়ে এরপর টিভির পর্দায় আসেন।

আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের সকল গণমাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে জাতিসংঘের আফগানিস্তান মিশনে কাজ করা সকল নারীকে বোরখা পড়ার নির্দেশ দেয় তালেবান।

এর আগে ৭ মে ডিক্রি জারি করে বাইরে বোরখা পড়ার নির্দেশনা জারি করে তালেবান সরকার।

তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুনজাদার জারি করা ওই ডিক্রিতে বলা হয়েছিল- নারীদের একটি চাদোরি (মাথা থেকে পা পর্যন্ত বোরকা) পরা উচিত, কারণ এটি ঐতিহ্যবাহী এবং সম্মানজনক।

ধর্ম প্রচার ও অধর্ম প্রতিরোধ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কাবুলে এক সংবাদ সম্মেলনে শীর্ষনেতা হাইবাতুল্লাহ আখুনজাদার ডিক্রিটি পড়ে শোনান।

ওই ডিক্রিতে বলা হয়েছিল যদি কোনো নারী বোরকা পড়ার নির্দেশনা না মানেন তাহলে ওই নারীর বাবা-মা ও পুরুষ আত্মীয়দের গ্রেফতার ও শাস্তি দেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ