মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

নিষেধাজ্ঞার মধ্যেই প্রতিবেশী দেশে গম রফতানি হবে: ভারতীয় হাইকমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গম রফতানিতে নিষেধাজ্ঞা দিলেও খাদ্য নিরাপত্তার অংশ হিসেবে প্রতিবেশী দেশসহ অন্যান্য দেশ ভারত থেকে এ খাদ্যশস্য সংগ্রহ করতে পারবে।

গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গম রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও প্রতিবেশী দেশগুলো ভারত থেকে গম সংগ্রহ করতে পারবে। এ ছাড়া রফতানির জন্য ইতোমধ্যে যেসব ঋণপত্র ছাড় দেওয়া হয়েছে, সেই পরিমাণ গম রফতানিতে এ নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলবে না বলে এতে উল্লেখ করা হয়।

সম্প্রতি গণমাধ্যমে ভারতের গম রফতানির 'নিষেধাজ্ঞা'র খবর প্রকাশিত হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ খাদ্য চাহিদা পূরণ, মুদ্রাস্ফীতি রোধ এবং ভারতের প্রতিবেশী এবং খাদ্য নিরাপত্তার উদ্বেগ আছে এমন দেশের প্রকৃত চাহিদা মেটাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার ভারতের বাণিজ্য সচিব বি ভি আর সুব্রামানিয়াম বলেছেন, যে গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপের কারণে দক্ষিণ এশিয়ার প্রতিবেশি দেশগুলোর খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে না।

সুব্রামানিয়াম আর বলেন, ভারতে গম সরবরাহে কোনো সংকট নেই এবং গম ও গমের আটার অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণে রাখার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা সাময়িক।

একদিকে রাশিয়া-ইউক্রেন সংকটে বিশ্বে গমের সবচেয়ে বড় জোগানদাতা দুটি দেশ গম রফতানি থেকে নিজেদের সরিয়ে নেয় ও কিছু ক্ষেত্রে বিরত থাকতে বাধ্য হয়, অন্যদিকে নিজেদের খাদ্য নিরাপত্তার কথা ভেবে ভারত জানিয়েছে, তারা আর গম রফতানি করতে পারবে না।

চারদিকে মূল্যস্ফীতির এ রমরমা দশায় ভারতের এমন ঘোষণায় বেড়েছে গমের দাম। গমের শিকাগো বেঞ্চমার্কের হিসাব অনুযায়ী, এক লাফে গমের দাম বেড়েছে ৫ দশমিক ৯ শতাংশ। গত দুই মাসে গমের এ মূল্য উল্লম্ফন সর্বোচ্চ।

তবে ভারত জানিয়েছে, ইতোমধ্যে যাদের সঙ্গে চুক্তি হয়েছে, তাদের কাছে চুক্তি অনুযায়ী গম সরবরাহ করবে সরকার। এ ছাড়াও যারা সংকটের মুখোমুখি হবে, তাদের ব্যাপারে ভারত নমনীয় হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ