সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

দিল্লি থেকে ফিরেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পদত্যাগ করেছেন। আজ বিকেলে ত্রিপুরার গভর্নর এস এন আর্য্যর কাছে তিনি পদত্যাগপত্র পেশ করেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ত্রিপুরা বিজেপির অন্তর্কোন্দলের জেরে তিনি পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হবে একবছর পর। বিপ্লব দেবের পদত্যাগের পর উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব নিতে পারেন বলে সূত্র জানিয়েছে।

পদত্যাগের পর বিপ্লব দেব বলেছেন, বিধানসভা নির্বাচন সামনে আসছে। দল চায় আমি সংগঠনের কাজে মনোনিবেশ করি। সংগঠন শক্তিশালী হলেই আমরা সরকার গঠন করতে পারব। আমাদেরকে ২০২৩ সালের জন্য প্রস্তুত হতে হবে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে আগ্রহী বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে রয়েছেন বিজেপি রাজ্য শাখার সভাপতি মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা ও ভারতের কেন্দ্রীয় মন্ত্রী প্রতীমা ভৌমিক।

বিগত কয়েক বছর ধরে বিপ্লব দেবের সঙ্গে ত্রিপুরা বিজেপির কিছু নেতার দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের জেরে কয়েকজন বিধানসভা সদস্য বিজেপি ছেড়ে কংগ্রেস ও অন্যান্য দলে যোগ দিয়েছেন।

দলের অন্তর্কোন্দল সামাল দিতে বিপ্লব দেবকে গত বৃহস্পতিবার দিল্লিতে তলব করা হয়। সেখানে তিনি বিজেপির সাবেক সভাপতি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বর্তমান সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। শনিবার দিল্লি থেকে ত্রিপুরায় ফেরার কিছুক্ষণ পর রাজভবনে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

বিধানসভায় বিজেপির পরবর্তী নেতা ও মুখ্যমন্ত্রী নির্বাচনে শনিবার রাতে বিজেপির বিধায়কদের সভা হওয়ার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ