রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮


বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় সারাদেশে বালক-বালিকা শাখায় ১ম, ২য়, ৩য় যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব ও নুরুদ্দীন তাসলিম।।

প্রকাশিত হয়েছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল।

আজ শনিবার (৩০ এপ্রিল) দুপুর ৩ টার দিকে বহুল প্রত্যাশিত এ ফল প্রকাশ করা হয়। বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের পক্ষ থেকে এ ফলাফল পড়ে শোনান বোর্ডটির মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমাদ।

বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় ১৭৭১৪টি মাদরাসার ২৬১৫৯৩ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২২৫৬৩১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১০২৭২৭ জন ও ছাত্রী ১২২৯০৪ জন। মোট পাশ করেছে ১৬৬৬৯১ জন। যার গড় পাশের হার ৭৩.৮৮। এর মধ্যে মুমতাজ ৩৩৪৩৩ জন, জায়্যিদ জিদ্দান ৩৭৬৬৫ জন, জায়্যিদ ৪০৯০৭, মাকবুল ৫৪৬৮৩ জন।

এক নজরে এবছরের মেধা তালিকা –

মারহালা : ফযিলত (বালক) : মেধা তালিকায় ১ম হয়েছেন মারকাজুল কুরআন ঢাকা মাস্টারপাড়া উত্তরখানের মো: আল আমীন, রোল নং ১০৫১২৫ ( প্রপ্ত নম্বর, ৭৬৭)।

২য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ২ জন, ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের মোঃ আকরাম হুসাইন ও একই মাদরাসার হাসান মুহাম্মদ ভূঁইয়া ( তাদের প্রাপ্ত নম্বর, ৭৬২)।

৩য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৩ জন, ঢাকা জেলার দারুল উলুম মাদরাসা ( ১৩ নং বাজার), কাফরুলের মুহাম্মদ সালাহউদ্দীন সিহাব, ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের মোঃ লোকমান, একই মাদরাসার মাকসুৃদুর রহমান দোজান (তাদের প্রাপ্ত নম্বর, ৭৬০)।

ফযিলত (বালিকা) : মেধা তালিকায় ১ম হয়েছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মহিলার মাদরাসা গোলাপবাগ ঢাকার কানিজ হাফসা মাইমুনা (প্রাপ্ত নম্বর, ৬৫৪)।

২য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ২ জন, ঢাকা জেলার জামিয়া মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া (মিরপুর আজমা মহিলা মাদরাসা) পল্লবীর সাদিয়া আফরিন, একই মাদরাসার সাদিয়া রহমান (তাদের প্রাপ্ত নম্বর, ৬৪৩)।

৩য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৩ জন, কিশোরগঞ্জ জেলার আয়েশা সিদ্দিকা রা. কওমী মহিলা মাদরাসা,  মারিয়া, কিশোরগঞ্জ সদরের আমাতুল্লাহ, ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মহিলা মাদরাসা ও এতিমখানা ছনটেক, যাত্রাবাড়ীর আয়েশা আখতার, ময়মনসিংহ জেলার মিফতাহুল জান্নাত (মহিলা মাদরাসা) ৫৩ গলগন্ডা মাদরাসার তাসনিম ফারহাদ, (তাদের প্রাপ্ত নম্বর, ৬৩৯)

সানাবিয়া ‘উলইয়া (বালক) : শাখায় মেধা তালিকায় ১ম হয়েছেন জামিয়াতুল আশরাফ ঢাকা নয়ানà