রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ কুমিল্লায় সচেতন আহলে সুন্নাতের সিরাতসভা

কেউ ইরানের পানি সীমার কাছে আসার সাহস পাবে না: নৌ কমান্ডার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের কোনো দেশই ইরানের পানি সীমার ধারে কাছে ঘেঁষার সাহস পাবে না। এ কথা বলেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ বিভাগের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।

আজ (বৃহস্পতিবার) তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক পানি সীমায় ইরানি নৌবহর দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ তৎপরতা চালাচ্ছে।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক অর্থাৎ সর্বোচ্চ নেতার নির্দেশ পেলে ইরানের নৌবাহিনী বিশ্বের যেকোনো স্থানে দায়িত্ব পালন করবে বলে তিনি জানান।

শাহরাম ইরানি বলেন, ইরানের প্রতিরক্ষা ও নৌ কূটনীতি অত্যন্ত সফল। ইরান আন্তর্জাতিক আইন মেনে সব ধরণের মিশন পরিচালনা করতে সক্ষম।

তিনি আরও বলেন, সাগরের সর্বত্র নিজেদের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করে চলেছে ইরানের নৌবাহিনী। তারা শুধু নিজেদের জাহাজের নিরাপত্তাই নিশ্চিত করছে তাই নয়, একইসঙ্গে তারা গোটা অঞ্চল এমনকি গোটা বিশ্বের জন্যই নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা দিচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ