মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সিনেমা হল খোলার পর সৌদি নাগরিকেরা কতটা ঝুঁকছেন এতে: পরিসংখ্যান প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর দামির।।

সিনেমা হল খোলার পর সৌদি আরবের বক্স অফিসে ৩ কোটি ৮ লাখ মানুষ টিকেট কিনেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা।

খবরে জানা গেছে, সৌদি সরকার দেশটির ২০ টি শহরে ৫৬টি থিয়েটারের লাইসেন্স দিয়েছে যেখানে ৫১৮ টি স্ক্রিন ইনস্টল করা হয়েছে। এতে চার বছরে ২২ টি সৌদি চলচ্চিত্রসহ মোট ১১৪৪ টি মুভি দেখানো হয়েছে।

সৌদি সংবাদ সংস্থার তথ্যমতে, গত চার বছরে বিশ্বের ৩৮ দেশে ২২ ভাষায় অনুবাদ করা চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়েছে সৌদি আরবে। এই সময়ে সিনেমার টিকিট ক্রেতার সংখ্যা ৩ কোটি ৮৬ লাখেরও বেশি ছিল।

সৌদি আরবে সিনেমা হল খোলার পর এতে ৪ হাজারের বেশি নারী পুরুষকে কাজে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নেওয়া সৌদি ভিশন ২০৩০-এর এর লক্ষ্যগুলির মধ্যে একটি হল দেশটিতে সিনেমা শিল্পে আরও বেশি নারী পুরুষকে শ্রমিক হিসেবে কাজে নিয়োগ দেওয়া।

শুরু থেকেই সচেতন মহল ও মুসলিম বিশ্ব বর্তমান সৌদি সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করে তীব্র নিন্দা জানিয়ে আসছেন।

সূত্র: এক্সপ্রেস নিউজ, আরব নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ