মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

পাকিস্তানে নতুন সঙ্কট, পিপিপি সম্ভবত মন্ত্রিসভায় যাচ্ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:ইমরান খানকে সরিয়ে প্রায় এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ। কিন্তু এখন পর্যন্ত মন্ত্রিসভা গঠন করতে পারেননি। ইমরানবিরোধী আন্দোলনে শরিকদের কেউই মূলত মন্ত্রিসভায় যোগ দিতে চাচ্ছে না। তাদের অনেকে সাংবিধানিক পদে তথা রাষ্ট্রপতি, স্পিকার, গভর্নর ইত্যাদি পদে যোগ দিতে আগ্রহী হলেও মন্ত্রিসভায় যেতে চাচ্ছে না।

এর ধারাবাহিকতায় পাকিস্তান পিপলস পার্টির পার্লামেন্টারি কমিটির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি বলেছেন, তার মনে হচ্ছে যে পিপিপি মন্ত্রিত্ব নিচ্ছে না, তবে তারা চায় তাদের বন্ধুদের আগে মন্ত্রিসভায় নেয়া উচিত।

শনিবার পার্লামেন্টারি হাউসে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি শাহবাজ শরিফের ওপর বোঝা চাপাতে চান কিনা এই প্রশ্নের জবাবে জারদারি বলেন, এ ধরনের কোনো ব্যাপার নেই। আমরা বরং বন্ধুদের একটা সুযোগ দিতে চাই।

এদিকে একইসাথে পিপিপি আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদগুলোতে প্রার্থী হতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

তবে জারদারির সংবাদ সম্মেলনের পর পিপিপির কয়েকজন নেতা বলেছেন, তারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। শেষ পর্যন্ত তারা হয়তো মন্ত্রিসভায় যোগ দেবেন। ইতোপূর্বে শোনা গিয়েছিল যে পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ