রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’

নাইজেরিয়ায় বিমান হামলায় নিহত ৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর সীমান্তে বিমান হামলায় ৭০ সন্ত্রাসী নিহত হয়েছেন, যারা আইএসআইএস গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে দাবি করেছে নাইজেরিয়ার বিমানবাহিনী।

শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, নাইজেরিয়া এবং নাইজারের যৌথ বিমান অভিযানে তাদের মৃত্যু হয়েছে। খবর আল জাজিরার।

নাইজেরিয়া বিমানবাহিনীর মুখপাত্র এডওয়ার্ড গ্যাবকওয়েট বলেন, দেশটির লেক চাদ এলাকায় অভিযান চালানো হয়েছে। এ এলাকায় ২০১৬ সাল থেকে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে। বোকো হারামের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে দুটি গোষ্ঠী এখানে এক দশকে ৪০ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে। তাদের সহিংসতার কারণে ২০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে।

এডওয়ার্ড গ্যাবকওয়েট জানান, এ এলাকায় বিপুলসংখ্যক সন্দেহভাজন সন্ত্রাসীর উপস্থিতি দেখা যাওয়ার পর গত ১৩ এপ্রিল থেকে অভিযান শুরু করা হয়। পর দিন তুম্বুন রোগের কাছাকাছি একটি প্রশিক্ষণ শিবিরে অভিযান চালানো হয়। এতে ৭০ সন্ত্রাসী নিহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ