শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

ঢাকার ৫ স্থানে কলেরার টিকা, শুরু আগামী মাসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার ৫টি এলাকাকে কলেরার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। এসব এলাকায় আগামী মে মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে কলেরার টিকা। এলাকাগুলো হলো— মিরপুর, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, সবুজবাগ ও দক্ষিণখান।

আজ রোববার, ১৭ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের এ বিভাগটি জানিয়েছে, ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব প্রতিরোধে ঢাকায় ২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আগামী মে মাসে দেওয়া হবে টিকার প্রথম ডোজ। আর দ্বিতীয় ডোজ দেওয়া হবে জুন মাসে। কলেরার টিকা নেওয়ার জন্য কোনো রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না। ১ বছর বয়স থেকে প্রাপ্তবয়স্ক সবাই নিতে পারবেন কলেরার টিকা। তবে গর্ভবতী নারীদের এই টিকা দেওয়া হবে না।

অবশ্য দেশে ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমুল ইসলাম আজ বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও প্রতিরোধ ব্যবস্থা হিসেবে দেওয়া হবে কলেরার টিকা। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে রাজধানীর ৫টি এলাকায় এই টিকা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র এর আগে জানান, বিশ্বজুড়ে কলেরার টিকার সংকট রয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডব্লিউএইচও আফ্রিকার দেশ নাইজেরিয়ার জন্য বরাদ্দ করা টিকা থেকে ৪৭ লাখ ডোজ কলেরার টিকা দিয়েছে বাংলাদেশকে।

এদিকে, গত এক সপ্তাহে সারাদেশে ২৪ হাজার ৭৫৬ জন মানুষ নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আর বিগত ৩ মাসে এই সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ডায়রিয়ার প্রকোপ বেশি রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে। চলতি বছর এখন পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। যদিও আইসিডিডিআর,বি-এর পক্ষ থেকে ২৯ জনের মৃত্যুর কথা বলা হয়েছে।

-এটি