রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮ ‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা

দিল্লিতে বাড়ছে করোনা সংক্রমণ, মাস্ক বাধ্যতামূলক করার ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে ফের করোনা সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় আবারও মাস্ক পরাকে বাধ্যতামূলক করার কথা ভাবছে দিল্লি সরকার।

এ বিষয়ে আগামী সপ্তাহে একটি বৈঠক করতে পারে প্রশাসন। সেই বৈঠকেই সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন দিল্লি স্বাস্থ্য দফতরের এক আধিকারিক।

তিনি বলেন, দিল্লির অধিকাংশ বাসিন্দা দু’টি টিকা পেয়ে গেলেও নিজের এবং অন্যের নিরাপত্তার খাতিরে মাস্ক পরা জরুরি।

১ এপ্রিল থেকে দিল্লিতে মাস্ক পরার উপর বিধিনিষেধ শিথিল করেছিল প্রশাসন। শুধু বড় জমায়েতের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল। এ ছাড়াও মহারাষ্ট্র, তেলঙ্গানাতে মাস্ক পরার নিয়ম শিথিল করা হয়েছিল।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার দিল্লিতে ২৯৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার তা বেড়ে হয় ৩২৫ জন।

সূত্রের খবর, ২০ এপ্রিল এই বিষয় নিয়ে বৈঠকে বসবে দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মকর্তারা। সেই বৈঠকেই মাস্ক এবং কোভিডবিধি নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গিয়েছে।

শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল এবং স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন যৌথ বিবৃতি দিয়ে বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে না। তাই চিন্তার কোনও কারণ নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ