রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ বিদ্যমান জ্বালানি সংকটের কারণ যুদ্ধ, সরকার দায়ী নয়: রিজভী ‘শিক্ষার্থী না থাকায় খালি থেকে যাচ্ছে পলিটেকনিক-ভোকেশনাল’  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮ ‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ

শাহবাজের মন্ত্রিসভায় যোগ না দেওয়ার ঘোষণা ইমরানকে ছেড়ে আসা এমকিউএম-প’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) জানিয়েছে, তারা শাহবাজ শরিফের মন্ত্রিসভায় যোগ দিবে না। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে পাকিস্তান টুডে।

পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার দু’দিন পরেও প্রসাশন ঢেলে সাজাতে হিমশিম খাচ্ছেন শাহবাজ শরিফ।

এমন সময়ে পাকিস্তানের বর্তমান কোয়ালিশন সরকারের মিত্র দল এমকিউএম-পি জানিয়েছে যে তারা শরিফের এ মন্ত্রিসভায় যোগ দিবে না।

পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে সবচেয়ে প্রভাবশালী দল হলো কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি)।

৩৪২ আসনের পাকিস্তান পার্লামেন্টে তাদের আসন সংখ্যা হলো সাত। এর আগে এ দলটি ইমরান খানের মিত্র ছিল। এখন এমকিউএম-পি চাইছে যে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাথে তাদের যে চুক্তি হয়েছিল তার পূর্ণ বাস্তবায়ন হোক। তারা করাচি শহরের ভালোর জন্য ওই চুক্তিপত্র অনুসারে সমঝোতা চান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার করাচি সফরের সময় যখন মকিউএম-পির প্রধান কার্যালয়ে যান, তখন তাকে জানানো হয় যে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাথে হওয়া চুক্তিটি বাস্তবায়ন করা হোক।

এ বিষয়ে এমকিউএম-পির আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিকি বলেন, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাথে আমাদের যে চুক্তি হয়েছিল তা খুবই গুরুত্বপূর্ণ। ওই চুক্তিপত্রের শর্তগুলো পূরণ করতে হবে।

করাচি সফররত শাহবাজ শরিফ সাথে বর্তমান মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনাও করেছেন খালিদ মকবুল সিদ্দিকি।

এদিকে শাহবাজ শরিফের সমালোচনা করেছেন এমকিউএম-পির নেতা ও করাচির সাবেক মেয়র ওয়াসিম আখতার। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর শাহবাজ শরিফ তার প্রথম বক্তব্যে এমকিউএম-পির সাথে হওয়া চুক্তি নিয়ে কোনো মন্তব্য না করায় তিনি ক্ষুদ্ধ।

সূত্র : পাকিস্তান টুডে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ