রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২২৫ আখেরি মোনাজাতে শেষ হলো ৩ দিনব্যাপী জেলা ইজতেমা জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি কৃষকদের থেকে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুনে পুড়ল ৩০ কক্ষ ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী

কাবা চত্বরের যে ছবিটি নিয়ে ভুল বুঝেছিলেন অনেকেই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আরব বিশ্বসহ সারা পৃথিবীতে কয়েক দিন যাবত সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে- কাবা চত্বরে ইবাদতরত একজন পুরুষের ছায়ায় বসে আছেন এক নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হচ্ছে- তারা স্বামী-স্ত্রী। তবে এই ধারণাটি ভুল।

বুধবার তা জানিয়েছেন স্বয়ং ওই নারী। এক ফেসবুক পোস্টে বিষয়টি তিনি নিশ্চিত করেন।

ওই নারী জানান, আসলে পুরুষ লোকটি তার ভাই। তারা উভয়ে ওমরাহ পালনের সময় কাবা চত্বরে এভাবে বসেছিলেন, তখন অজ্ঞাত কোনো ফটোগ্রাফার দূর থেকে তাদের ছবি তোলেন এবং ‘স্বামী-স্ত্রী’ আখ্যা দিয়ে তা টুইটারে শেয়ার করে দেন। মূলত ভ্রান্তির শুরু এখান থেকেই।

ওই নারীর নাম আবির নাজ্জার। তিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। বসবাস করেন যুক্তরাষ্ট্রের শিকাগোতে। সেখানে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন তিনি।

ছবির ব্যাপারে তিনি বলেন, ‘ছবিটি ভাইয়ের সাথে আমার সবশেষ ওমরাহ পালনের সময় স্থানীয় এক ফটোগ্রাফার তুলেছেন। ওমরাহর সফরটি সত্যিই অসাধারণ ছিল। আমি কৃতজ্ঞ যে, মনে রাখার মতো আমার একটি ছবি আছে। ছবিটি অনেককে আনন্দিত করেছে। রমজান মোবারক।’

সূত্র: আলজাজিরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ