সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ‘আত্মগঠন ও আদর্শ সমাজ বিনির্মাণে মাহে রমজান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) পল্টনের খানা বাসমতি রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি আহসান আহমাদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি নূর মোহাম্মদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট শাইখুল ইসলাম, মাওলানা মনসুরুল আলম মনসুর, খেলাফত মজলিসের কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মুফতী ওযায়ের আমীন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বলেন, অনৈতিক ও আদর্শহীন সমাজ ব্যবস্থার কারণে ছাত্র সমাজ আজ চরম বিপর্যয়ের শিকার। মাদক, ইভটিজিং, ধর্ষণ, গুম খুনসহ নানা রকম অপকর্মে লিপ্ত জড়িয়ে পড়েছে ছাত্র সমাজ। এহেন পরিস্থিতিতে আত্মীক ও নৈতিক চরিত্রের মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মাণে ছাত্র মজলিসের কর্মীদের ছাত্র সমাজের অভিভাবকের দ্বায়িত্ব পালন করতে হবে।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্র মজলিসের সাবেক সেক্রেটারি জেনারেল মুহাম্মদ সেলিম হোসাইন, সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দীন, কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রচার সম্পাদক কে এম ইমরান হুসাইন,সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি এডভোকেট তাইফুর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ