সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

ঢাকায় ২৩ লাখ মানুষ পাবেন কলেরার টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডায়রিয়ায় দেশে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব ও মুখে খাওয়ার কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন নিয়ে বুধবার (১৩ এপ্রিল) অধিদফতরের ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ‘এ বছর আমরা চারটি মৃত্যুর রিপোর্ট করেছি।’

নাজমুল ইসলাম জানান, এ বছর রাজধানী ঢাকায় ২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেওয়া হবে। এক বছর বয়স হতে সব বয়সী মানুষ কলেরার টিকা পাবেন। শুধু গর্ভবতী নারীরা পাবেন না।

অধিদফতরের মুখপাত্র জানান, রাজধানীর পাঁচটি স্থানে কলেরার টিকা দেওয়া হবে। স্থান তিনটি হলো যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর ও সবুজবাগ। মে মাসে প্রথম ডোজ দেওয়া হবে এবং জুনে দেওয়া হবে দ্বিতীয় ডোজ।

সারাদেশে কেন দেওয়া হবে না এমন প্রশ্নে তিনি বলেন, ‌‘টিকার এখন খুব সংকট। নাইজেরিয়া থেকে টিকা কেটে আমাদের দেওয়া হয়েছে।’

রাজধানী ঢাকার মধ্যে সবচেয়ে বেশি রোগী যাত্রাবাড়ী এলাকায়। যাত্রাবাড়ীতে এত বেশি কেন প্রশ্নে নাজমুল ইসলাম বলেন, ‘নিরাপদ পানির অভাবে। সাপ্লাই লাইনে সমস্যা আছে। পানির সমস্যা সমাধান না হলে, এটা থেকেই যাবে। যে পানি আমি ব্যবহার করবো, তা নিজ দায়িত্বে নিরাপদ করে নিতে হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ