মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে বন্দুক হামলা, আহত অন্তত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি সাবওয়েতে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৩ জন। যার মধ্যে গুলিতে আহত হয়েছেন পাঁচজন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

নিউইয়র্কের ফায়ার সার্ভিস বিভাগ জানায়, সানসেট পার্কের ৩৬ নম্বর স্ট্রিট স্টেশনে সকাল সাড়ে আটটার দিকে ধোঁয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে গুলিতে আহত ব্যক্তি ও অবিস্ফোরিত ডিভাইস পাওয়া যায়। তবে কী ধরনের ডিভাইস পাওয়া গেছে তা পরিষ্কার নয়।

পুলিশ জানায়, স্টেশনে এখন কোনো সক্রিয় বিস্ফোরক ডিভাইস নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, পুলিশ গ্যাস মাস্ক পরা ও নির্মাণশ্রমিকদের পোশাক পরা এক ব্যক্তিকে খুঁজছে।

ঘটনস্থলের বর্ণনা দিতে গিয়ে বিবিসির খবরে বলা হয়, স্টেশনের ফ্লোরে রক্তাক্ত যাত্রীরা পড়ে আছেন। সন্দেহভাজন হামলাকারী পলাতক।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, সন্দেহভাজন বন্দুকধারী প্ল্যাটফর্ম থেকে এলোপাতাড়ি গুলি ছুড়ে এবং ট্রেনে স্মোক বোমা নিক্ষেপ করে।

নিউইয়র্কের মেয়র এরিক এডামসের এক মুখপাত্র বলেন, শহরের বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে যেন ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের সাহায্য ও তদন্ত করতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ