রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ বিদ্যমান জ্বালানি সংকটের কারণ যুদ্ধ, সরকার দায়ী নয়: রিজভী ‘শিক্ষার্থী না থাকায় খালি থেকে যাচ্ছে পলিটেকনিক-ভোকেশনাল’ 

'পাকিস্তানের পরিস্থিতি আফ'গানি'স্তানে প্রভাব ফেলবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা ও দেশটির চলমান ঘটনাপ্রবাহ আফগানিস্তানের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেছে তালেবান সরকার।

একইসঙ্গে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করেছে আফগানিস্তান সরকার। খবর টোলো নিউজের।

পাকিস্তানের পার্লামেন্টে আস্থাভোটে ইমরান খান সরকারের পতন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এ আশাবাদ ব্যক্ত করেছেন।

ইমরান খান সরকারের পতন সংক্রান্ত ঘটনাপ্রবাহকে স্রেফ পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে জবিহুউল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের চলমান রাজনৈতিক জটিলতা শিগগিরই কেটে যাবে বলে কাবুল আশা করছে।

পাকিস্তানকে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে উল্লেখ করে তালেবান সরকারের মুখপাত্র বলেন, দু’দেশের অভিন্ন স্বার্থ রক্ষার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী রাখার আহ্বান জানাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ