মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

পশ্চিম তীরে ইস'রায়ে'লি বাহিনীর হামলা, ২ ফি'লিস্তি'নি নারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে দেশটির নিরাপত্তা বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার (১০ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরা’র।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, বেথেলহেম শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলায় নিহত ওই নারীর নাম গাদা ইব্রাহিম সাবাতিয়েন। তিনি ছয় সন্তানের মা।

এদিকে, ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণের শহর হেবরনে এক নারী সীমান্ত এলাকায় দেশটির একজন পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। পরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই নারীও মারা যান।

এর একদিন আগে শনিবার জেনিনের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন। অপরদিকে, রোববার জেরিকো এবং তুলকারেম এলাকায় সংঘর্ষে কমপক্ষে ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ