রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ বিদ্যমান জ্বালানি সংকটের কারণ যুদ্ধ, সরকার দায়ী নয়: রিজভী ‘শিক্ষার্থী না থাকায় খালি থেকে যাচ্ছে পলিটেকনিক-ভোকেশনাল’ 

ইউক্রেনকে সহায়তায় ১ হাজার কোটি ইউরো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের উদ্বাস্তুদের পুনর্বাসন ও দেশটিকে পুনর্গঠনে তহবিল সংগ্রহ করেছে আন্তর্জাতিক বেশ কয়েকটি সংগঠন। এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে এক হাজার কোটি ইউরো।

শনিবার (৯ এপ্রিল) পোল্যান্ডে এ তহবিল সংগ্রহের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এ বিষয়ে বিস্তারিত জানাতে স্থানীয় সময় শনিবার (৯ এপ্রিল) পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ‘স্ট্যান্ড আপ ফর ইউক্রেন’ ক্যাম্পেইনের একটি কনফারেন্সে যোগ দেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট।

এ সময় তিনি গণমাধ্যমকে জানান, সারা বিশ্ব থেকে ইউক্রেনের জন্য সংগৃহীত তহবিলে এরই মধ্যে ৯০০ কোটি ইউরো জমা পড়েছে। এর পাশাপাশি ইউরোপীয় কমিশন দেবে আরও ১০০ কোটি ইউরো। মোট এক হাজার কোটি ইউরো শিগগিরই ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে।

কনফারেন্সে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরও জানান, ইউক্রেনে রুশ সামরিক অভিযানের কারণে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এ ছাড়া ৭০ লাখের বেশি মানুষ গৃহহীন অবস্থায় নিজ দেশেই মানবেতর জীবনযাপন করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ