মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বাংলাদেশসহ ৩৪ দেশে ইফতার বিতরণ করছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ ৩৪ দেশে ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে সৌদি আরব। কর্মসূচির অংশ হিসেবে দেশগুলোতে খেজুরের পাশাপাশি খাবার বিতরণ করা হচ্ছে। তালিকায় রয়েছে সুদান, দক্ষিণ সুদান ও ইথিওপিয়াও। খবর আরব নিউজের।

সৌদি আরবের ধর্মমন্ত্রণালয়ের সমন্বয়ে আরও দুইটি সংস্থা এ কর্মসূচি পরিচালনা করছে। মন্ত্রণালয়টি এরই মধ্যে বাংলাদেশের এক লাখ ২৯ হাজার মানুষের জন্য খাবার ও ৪৫ হাজারের বেশি মানুষের জন্য ১৫ টন খেজুরও দিয়েছে। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দাহিলান।

এদিকে পবিত্র মাসে ১৫ হাজারের বেশি খাবারের ঝুড়ি ও ১০ টন খেজুর সুদানের রাজ্যগুলোতে বিতরণ করা হবে। সুদানের ধর্মমন্ত্রী সৌদির এ সাহায্য কর্মসূচির জন্য প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এতে বিশ্বজুড়ে অনেক লোক উপকৃত হচ্ছে।

তাছাড়া ইথিওপিয়ার আট হাজার মানুষের জন্য আটশ খাবারের ঝুড়ি ও ১১ টন খেজুর বণ্টন করবে সৌদি প্রশাসন। এ সহায়তার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

জানা গেছে, চলতি বছরের রমজানে ৩৪টি দেশে ইফতারের খাবার সরবরাহ করবে সৌদি। এতে বিশ্বের ১২ লাখ মানুষ মাসজুড়ে সুবিধা পাবে। কর্মসূচি শুরু হয় ২ এপ্রিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ