রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা

লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী (১৯) নিহত হয়েছেন। এসেক্সের এ টুয়েন্টি ওয়ান মোটরওয়ে লন্ডন রোডে গত ৬ এপ্রিল রাত ১টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্রিটিশ বাংলাদেশি যুবকের নাম নাদভী তালহা বিন আহমেদ। তার গ্রামের বাড়ি সিলেট শহরের চৌকিদেকি এলাকায়। তিনি ইলফোর্ডের আন নকলাহ ইনস্টিটিউটে ৪ বছরের ইসলামিক স্টাডিজ সম্পন্ন করেছেন। একজন বড় আলেম হতে চেয়েছিলেন তালহা।

বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা বলে জানা গেছে। এ ঘটনা সম্পর্কে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আহবাব হোসেনের বলেন, ‌‘ছেলেটি বায়তুল আমান মসজিদ থেকে তারাবি পড়ে বন্ধুরা মিলে এসেক্সের দিকে যাচ্ছিল। পথের মধ্যে দুর্ঘটনায় সে মারা যায়। গাড়িতে থাকা অন্যরা আহত হয়েছে।’

জানা যায়, নাদভি গাড়ির পেছনের সিটে ৩ জনের মাঝখানে বসেছিলেন। দুর্ঘটনায় তিনি ছিটকে সামনে ড্যাশবোর্ডে আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়িতে থাকা বাকি ৪ জন প্রাণে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়েছেন। এই ৪ জনই বেথনালগ্রীনের বাসিন্দা।

ঘটনার সময় তার বাবা ইকরাম আহমেদ বাবলু ও মা বাংলাদেশে ছিলেন। বাবা সিলেটের চৌকিদেখির বাসিন্দা ইকরাম আহমেদ বাবলু ও মা ৭ এপ্রিল সকালে লন্ডনে ফেরার আগ পর্যন্ত জানতেন না তাদের বুকের ধন আর নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ