রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা

ইউক্রেনের স্থানচ্যুত মানুষের আরো ত্রাণ প্রয়োজন: জাতিসঙ্ঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে যে রাশিয়ার সামরিক বাহিনীর আরো নিষ্ঠুরতা ও তীব্রতর লড়াইয়ের মুখে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া লাখ লাখ ইউক্রেনীয়র জন্য সংস্থাটি তাদের মানবিক সহায়তা কার্যক্রমটি আরো জোরদার করছে।

ইউক্রেনে ফেব্রুয়ারির ২৪ তারিখে আরম্ভ হওয়া রাশিয়ার আক্রমণটি, বিশ্বের দ্রুততম গতিতে ক্রমবর্ধমান মানবিক সঙ্কট ও বাস্তুচ্যুত হওয়ার ঘটনাটির সূচনা করে।

ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনের শহরগুলোতে বোমবর্ষণ এবং সেখানকার বেসামরিক মানুষজন ও অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ফলে, ইউক্রেনের ৪২ লাখেরও বেশি মানুষ শরণার্থী হিসেবে দেশটি থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যায়। এছাড়াও দেশটির অভ্যন্তরে আরো ৭১ লাখ মানুষ স্থানচ্যুত হয়েছেন।

ইউএনএইচসিআর জানিয়েছে যে স্থানচ্যুত মানুষের ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মেলাতে ইউক্রেনের ভেতরে এবং বাইরে, উভয় জায়গাতেই তারা তাদের ত্রাণ সরবরাহ বৃদ্ধি করেছে।

সংস্থাটির মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ বলেন, অভ্যন্তরীণভাবে স্থানচ্যুত মানুষদের আরো বেশি সংখ্যায় গ্রহণ করার জন্য অভ্যর্থনা ও সংগ্রহ কেন্দ্রগুলো আরো সম্প্রসারিত করা হচ্ছে।

তবে, জীবনরক্ষাকারী ত্রাণ বিতরণ বৃদ্ধি করা হলেও, তিনি উল্লেখ করেন, যেসব এলাকায় লড়াই চলছে সেসব এলাকায় ত্রাণ সরবরাহ এখনো একটি চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে।

সল্টমার্শ জানান, ইউক্রেনের নতুন আরো ভয়ানক বাস্তবতাটি, শরণার্থীদের চাহিদার প্রতি সংস্থাটির প্রাথমিক প্রতিক্রিয়াটিকে ছাপিয়ে গেছে।

তিনি জানান, সঙ্কটটির মোকাবেলায় সংস্থাটির ১ মার্চ করা ৫৫ কোটি ৬ লাখ ডলারের আবেদনটিকে এখন অপর্যাপ্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, এই মাসের শেষ দিকে নতুন ও আরো পূর্ণাঙ্গ একটি পরিকল্পনা প্রকাশ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ