সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয়

লন্ডনে বাংলাদেশী শিক্ষিকা হত্যা: একজনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লন্ডনে এক বাংলাদেশী শিক্ষিকা সাবিনা নেসা (২৮) হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। কোচি সেলামাজ নামে ৩৬ বছর বয়সী ওই ব্যক্তিকে অন্তত ৩৬ বছর জেলে থাকতে হবে।

শুক্রবার (৮ এপ্রিল) লন্ডনের কেন্দ্রীয় অপরাধ আদালত (ওল্ড বেইলি) এই রায় ঘোষণা করে।

পেশায় গ্যারেজ কর্মী সেলামাজ গত বছরের ১৭ সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকার একটি পার্কে সাবিনা নেসাকে হত্যা করেন।

নিহত সাবিনা নেসা দক্ষিণ-পূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, ওই ব্যক্তি সাবিনাকে অজ্ঞান না হওয়া পর্যন্ত মাথায় আঘাত করতে থাকে। পরে তাকে গলা চেপে ধরে হত্যা করে। এবং তার কিছু কাপড় খুলে ফেলে এবং তার লাশ লুকানোর চেষ্টা করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ