রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা

রেলস্টেশনে রাশিয়ার রকেট হামলায় ৩৯ জন নিহত : ইউক্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামতোর্স্ক রেলস্টেশনে রাশিয়ার রকেট হামলায় ৩৯ জনের বেশি নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় রেল কোম্পানি।

এ স্টেশনটি পূর্ব ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার কাজে ব্যবহারের জন্য বেশ পরিচিত।

দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, হামলার সময় স্টেশনে হাজারো মানুষ ছিল। তারা ওই অঞ্চল থেকে সরে যাওয়ার জন্য ট্রেনে উঠার চেষ্টা করছিলেন।

ইউক্রেনীয় রেলের প্রধান অলেক্সান্ডার কামিশিন বলেছেন, দুটি রকেট স্টেশনটিতে আঘাত হেনেছে।
এ ঘটনার পর ক্রামতোর্স্ক সিটি কাউন্সিল নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকার বিষয়ে সতর্ক করেছে।

তবে রাশিয়ার পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

সূত্র : বিবিসি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ