রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা

মুসলিম কর্মীদের সাথে ইফতারে অংশ নিলেন জাস্টিন ট্রুডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইফতার গ্রহণে মুসলিমদের সাথে অংশ নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বুধবার নিজের টুইটার একাউন্টে এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেন তিনি। তাতে দেখা যায়, ট্রুডো নিজ অফিসের কনফারেন্স কক্ষে নিজ দলের মুসলিম কর্মীদের নিয়ে ইফতারের আয়োজন করেছেন।

টুইট বার্তায় জাস্টিন ট্রুডো বলেন, সাধারণত এ কক্ষে বিভিন্ন বৈঠক ও সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু আজ সন্ধ্যায় দলের মুসলিম সদস্যরা ইফতার ও রমজান উদযাপনের আয়োজন করেন।

তিনি আরো বলেন, পবিত্র রমজান মাসে মুসলিমরা নিজ পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে এ ধরনের আয়োজন করে থাকেন। আমরা সবার জন্য শান্তি ও নিরাপত্তা কামনা করি। রমজান মোবারক।

সাধারণ কানাডার মুসলিমদের বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপনে উপস্থিত থাকেন দেশটির প্রধানমন্ত্রী। এর মধ্যে পবিত্র রমজান মাস, ঈদুল ফিতর, ঈদুল আজহার উৎসব বিশেষভাবে উল্লেখযোগ্য। সাম্প্রতিক সময়ে কানাডায় ট্রুডোর নেতৃত্বে লিবারেল পার্টি অভিবাসী ও মুসলিমদের একীভূত করার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক উদ্যোগ নেয়া হয়। অবশ্য নানা সময়ে ডানপন্থী দলগুলো বর্ণবাদী আচরণ করা হয়।

সূত্র : টুইটার

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ