শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইফতারে রাখুন মচমচে মিষ্টি কুমড়ার চপ, যেভাবে বানাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাদিন রোজা রাখার পর ইফতারে রোজাদারকে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের পরামর্শ দেন পুষ্টিবিদরা। এড়িয়ে যেতে বলেন সকল ধরণের তেলে ভাজা খাবার। কিন্তু বাঙ্গালীরা তো পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি ছাড়া ইফতার ভাবতে পারেন না।

যেহেতু তেলে ভাজা খাবার পছন্দ তাই ইফতারে ভিন্নতা আনতে নতুন কিছু তৈরি করতে পারেন। অল্প সময়ে সহজে বানিয়ে ফেলতে পারেন পুষ্টিকর মিষ্টি কুমড়ার চপ।

মিষ্টি কুমড়ার চপ খেতে সুস্বাদু হওয়ায় বাচ্চারাও এই চপ খেতে বেশ পছন্দ করবে।

মিষ্টিকুমড়ার চপ বানাতে যা যা লাগবে :

মিষ্টিকুমড়া—১০ পিস (পাতলা স্লাইস করা)

বেসন—হাফ কাপ

চালের গুঁড়া—দুই টেবিল চামচ

বেকিং সোডা—সামান্য

লবণ—পরিমাণমতো

চিনি—সামান্য

হলুদ গুঁড়া—হাফ চা চামচ

মরিচ গুঁড়া—হাফ চা চামচ

গোলমরিচের গুঁড়া—এক চা চামচ

যেভাবে মিষ্টিকুমড়ার চপ বানাবেন :

* মিষ্টিকুমড়ার টুকরোগুলোতে সামান্য লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিন।

* অন্য একটি পাত্রে বেসন, বেকিং সোডা, চালের গুঁড়া, হলুদ, মরিচ গুঁড়া, গোলমরিচের গুঁড়া ও লবণ মিশিয়ে নিন। এবার পানি দিয়ে ঘন করে নিন।

* এবার ফ্রাইপ্যানে তেল গরম করে নিন। মিষ্টিকুমড়ার পিসগুলো বেসনে ডুবিয়ে বাদামি করে ভেজে নিন। এবার ইফতারে গরম গরম পরিবেশন করুন মচমচে মিষ্টিকুমড়ার চপ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ