শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ? ঝালকাঠিতে ট্রলি উল্টে নিহত ১, আহত ২ গাজীপুরে শ্রমিক অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট ‘আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ’

২ বছর পর শোলাকিয়ায় হবে ঈদের জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরিস্থিতিতে গত দুই বছর কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাত হয়নি। এবার শোলাকিয়ায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বলা হয়, করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শোলাকিয়ার জামাত আয়োজন করা হবে। সকাল ১০টায় জামাত শুরু হবে। এতে ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জামাতে জায়নামাজ ও মাস্ক ছাড়া আর কিছু সঙ্গে না আনতে পরামর্শ দেওয়া হয়েছে। মুসল্লিদের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, শোলাকিয়া ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক মেহাম্মদ আলী সিদ্দিকীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ