রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চলমান বিক্ষোভের জেরে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে।

মঙ্গলবার (৫ এপ্রিল) এ সংক্রান্ত নতুন গেজেটের বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি অবস্থার অধ্যাদেশটি ৫ এপ্রিল মধ্যরাত থেকে প্রত্যাহার হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

অর্থনৈতিক ও বৈদেশিক মুদ্রা সংকটের কারণে ভয়াবহ লোডশেডিং এবং আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এর প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ, যা দ্রুত রূপ নেয় নিয়েছে সরকারবিরোধী আন্দোলনে। পরিস্থিতি সামাল দিতে গত ১ এপ্রিল জরুরি অবস্থা জারি করে শ্রীলঙ্কা সরকার।

গত রোববার (৩ এপ্রিল) একযোগে পদত্যাগ করেন দেশটির ২৬ জন মন্ত্রী। এরপর রাজাপাকসের জোট সরকার ছেড়ে বেরিয়ে গেছেন ৪১ জন আইনপ্রণেতা। তবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়েছেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) তার দলের সদস্যদের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়। সদস্যদের মতে, কোনো দল যদি পার্লামেন্টে ১১৩ আসনের সমর্থন দেখিয়ে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারে তাহলে গোতাবায়া ক্ষমতা হস্তান্তর করবেন।

এদিকে শ্রীলঙ্কায় সরকারবিরোধী আন্দোলনও অব্যাহত রয়েছে। মঙ্গলবারও (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। এ সময় বিক্ষোভকারীদের ঠেকাতে জলকামান ও টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তাবাহিনী।

বিক্ষুব্ধরা বলেন, সরকার যদি মনে করে আমাদের দমাতে পারবে, তাহলে সেটা তাদের ভুল ধারণা। আমরা খাদ্য, জ্বালানি, অর্থসহ নানা সংকটে ভুগছি। দেশে পরিবর্তন দরকার। আর আমরা সেই পরিবর্তনের জন্যই এখানে এসেছি। আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ