সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

করোনা টিকার ৯০ ডোজ একাই নিলেন ৬০ বছরের বৃদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাগরিকদের ভ্যাকসিন দিতে বিশ্বজুড়ে সরকারগুলোকে নানা প্রচারণা চালাতে হচ্ছে। তারপরেও জনসংখ্যার একটি বড় অংশ কোভিড ভ্যাকসিন নিতে চাচ্ছে না। সেখানে জার্মানির এক ব্যাক্তি ৯০ ডোজ কোভিড ভ্যাকসিন নিয়েছেন! না, কোনো শখ থেকেই তিনি ভ্যাকসিন নেননি।

তিনি এর মাধ্যমে অবৈধভাবে আয়ের চেষ্টা করেছেন। যারা ভ্যাকসিন নিতে চান না, আবার ভ্যাকসিন সার্টিফিকেট ছাড়া চলাফেরাও করতে পারছেন না, তারাই দ্বারস্থ হয়েছেন ৬০ বছর বয়সী ওই ব্যাক্তির। তিনি নিজে ভ্যাকসিন নিয়ে অন্যের কাছে সেই কার্ড বিক্রি করতেন। তবে শেষ রক্ষা হয়নি, পুলিশ এই অভিনব অপরাধীকে আটক করেছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি। এ খবর দিয়েছে গার্ডিয়ান।

জানা গেছে, তিনি জার্মানির স্যাক্সোনি অঞ্চলের মাগডেবুর্গ শহরের বাসিন্দা। পুলিশের হাতে আটক হওয়ার আগে গত কয়েক মাসে ওই অঞ্চলের বিভিন্ন টিকাকেন্দ্র থেকে তিনি করোনার ৯০টির বেশি ডোজ টিকা নিয়েছেন। স্যাক্সোনির একটি কেন্দ্রে পরপর দুদিন টিকা নিতে যাওয়ায় ধরা পড়ে যান তিনি। অভিযুক্ত ব্যক্তি একের পর এক কেন্দ্র থেকে ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিন উৎপাদনের আসল ব্যাচ নম্বর সংগ্রহ করেন। পরে সেসব নম্বর করোনা ভ্যাকসিনের ভুয়া সনদ তৈরিতে ব্যবহার করেছেন। এরপর ওই অঞ্চলের যেসব বাসিন্দা ভ্যাকসিন নিতে আগ্রহী নন, তাদের কাছে তিনি সেসব সনদ উচ্চমূল্যে বিক্রি করেছেন।

এরইমধ্যে ঘটনাটি নিয়ে এখন তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি কীভাবে এত বেশি ডোজ ভ্যাকসিন নিতে পারলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ৯০–এর বেশি ডোজ ভ্যাকসিন নেয়ার পর ওই ব্যক্তির শরীরে কেমন প্রতিক্রিয়া হয়েছে, সে সম্পর্কে কিছু জানায়নি জার্মান কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে ভ্যাকসিন কার্ড বিক্রি ও নথি জালিয়াতির ভিন্ন দুটি অভিযোগ আনতে যাচ্ছে পুলিশ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ